1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার

বগুড়ায় সেনাবাহিনীর অভিযান; মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১০

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০৩ সময় দর্শন

সেনাবাহিনীর অভিযানে বগুড়া শহরের চকসূত্রাপুর হরিজন কলোনীতে মাদকবিরোধী ব্লক রেইড অভিযান চালিয়েছে। অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে বুধবার রাত পৌনে ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। উক্ত এলাকার প্রায় ২ কিলোমিটার এরিয়া ঘিরে নিয়ে প্রায় ১ শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানে ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বড় ব্যবসায়ীরা তাদের নিজ নিজ বাড়িতে তালা দিয়ে সটকে পড়লেও সেনা সদস্যরা তালা ভেঙে উদ্ধার করেন মাদকদ্রব্য। প্রাথমিক গণনা অনুযায়ী অভিযানে ৩ হাজার বোতল বাংলা চোলাই মদ, দেড়শো গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, চাপাতি, চাকু, কুড়াল ও ধারালো দাসহ ছোট বড় ৩০টি দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

এসময় এক নারী মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের ৪ সক্রিয় সদস্যসহ ১০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর আভিযানিক দল। এলাকাভিত্তিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে বলেও জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host