1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

বিমান দুর্ঘটনায় ২১০ হাজী মারা যাওয়ার দাবিটি গুজব: ফ্যাক্টওয়াচ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১১০ সময় দর্শন

হজযাত্রীবাহী বিমান দুর্ঘটনায় মৌরতানিয়ার ২১০ হাজী মারা যাওয়ার দাবিটি গুজব বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, ফেসবুকে ২২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, আফ্রিকার দেশ মৌরতানিয়া থেকে সৌদিগামী একটি হজযাত্রার ফ্লাইট বিধ্বস্ত হয়ে দেশটির ২১০ জন মারা গেছেন।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটি অন্তত ছয় বছরের পুরোনো এবং এটি ইন্দোনেশিয়ার ঘটনা। এ ছাড়া সম্প্রতি মৌরতানিয়ার হজযাত্রীবাহী বিমান দুর্ঘটনার দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।

একটি মহল পরিকল্পিতভাবে দেশ-বিদেশ থেকে বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে নানা গুজব, ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে এমন প্রমাণ মিলেছে ফ্যাক্টচেক করে। শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল, ফ্যাক্টচেক করে শনাক্ত করা হয়েছে।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেক অনুসন্ধান টিমগুলো।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host