1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্বোধন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৭ সময় দর্শন

‘শিশু থেকে প্রবীণ,পুষ্টিকর খাবার সর্বজনীন’-এই প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে জনস্বার্থ পুষ্টি প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার এর উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.রুমানা আকতার,থানার ওসি শফিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার এফএন কামারুস সুনিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা,সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন প্রমুখ।

পরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host