1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

কুড়িগ্রামে ১৪ ভারতীয় নাগরিক পুশইন, বিএসএফের গুলি ও গ্রেনেড বিস্ফোরণ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১০৩ সময় দর্শন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে এবার ১৪ জন ভারতীয় নাগরিককে পুশইন করেছে বিএসএফ। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্যরা চার রাউন্ড গুলি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।

জানা গেছে, আসাম রাজ্যের কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭-এর ১ সাব এলাকা দিয়ে পাঁচজন নারীসহ ১৪ জন ভারতীয় নাগরিককে বড়াইবাড়ী সীমান্তের অভ্যন্তরে ঠেলে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীরা ওই ব্যক্তিদের আটক করে বিজিবির হাতে তুলে দেন।

বিজিবি যখন ওই ভারতীয় নাগরিকদের নিয়ে সীমান্তের শূন্যরেখায় পৌঁছায়, তখন বিএসএফ সদস্যরা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও চার রাউন্ড গুলি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এর জেরে সীমান্তে চরম উত্তেজনার সৃষ্টি হলে উভয় পক্ষের টহল জোরদার হয় এবং স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন।

বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।

স্থানীয় বাসিন্দা সুজন আহমেদ বলেন, ভোরে বিএসএফ কাঁটাতারের গেট খুলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমরা বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে বিজিবিকে জানাই।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির পরিচালক লে. কর্নেল নজরুল ইসলাম বলেন, এটি একটি গুরুতর সীমান্ত লঙ্ঘন। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। বিএসএফ এখন পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছে। বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।বর্তমানে বিজিবি ও স্থানীয় জনগণের উপস্থিতিতে বড়াইবাড়ী সীমান্তে টান টান উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host