1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০৭ সময় দর্শন

পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে রনি হোসেন (২৪) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার চর কোশাখালি গ্রামের একটি সড়কে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে সোমবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এ যুবক। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে রাতেই ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত যুবক বাংলাবাজার লঞ্চঘাট এলাকার চর কোশাখালি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রনি হোসেন (২৪)। তিনি পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, চর কোশাখালী গ্রামের আবাসিক এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন ইমন। এসময় তাকে উদ্দেশ্য করে তুচ্ছ দুএকটি ব্যঙ্গাত্মক কথা বলে রনি। এ নিয়ে দুজন বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ইমন তার কাছে থাকা ছুরি দিয়ে রনিকে আঘাত করে। পরে রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেবার পর তার অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন সকালে তিনি মারা যান।

এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস সালাম বলেন, তুচ্ছ ঘটনায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা বাধে এবং পরে রনিকে ছুরিকাঘাত করে ইমন। তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। মরদেহ দাফনের পর লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host