1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

নিহত ইতুলের পরিবারের পাশে প্রশাসন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১১৩ সময় দর্শন

পাবনার চাটমোহরে নিহত দিনমজুর কিশোর ইতুল হাসানের অসহায় হতদরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

রোববার (২৫ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী নিহত ইতুলের বসতবাড়ি উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কাজিরচর গ্রামে গিয়ে তার বৃদ্ধ পিতা নবীর উদ্দিনের হাতে নগদ ১০ হাজার টাকা ও শুকনো খাবার তুলে দেন। এছাড়া তাদের বসতঘর মেরামতের জন্য সোমবার (২৬ মে) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে।

উল্লেখ্য,শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকায় গুমানী নদী থেকে ইতুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়।  শুক্রবার (২৩ মে) রাত দশটার দিকে কে বা কারা ইতুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যায় গুমানী নদীর কাজিরচর ও মিলনচর সংযোগস্থলে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করলে পরিবারের লোকজন নিশ্চিত করে এটি ইতুলের লাশ।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host