1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!

মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে মেকানিক নিহত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২০ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে মো. আলমাস (২৪) নামে এক মেকানিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী ইপিজেড সড়কের দাশপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমাস জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সিরাজুল ইসলামের ছেলে। আলমাস নিজ বাড়িতেই একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা মাসুম বলেন, সকালে এক গ্রাহকের মোটরসাইকেল মেরামতের পর সেটি ট্রায়াল দিতে বের হন আলমাস। বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর দাশপাড়া মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা খান তিনি।স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host