1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার (১৯ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে মন্ডতোষ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ- প্রচার সম্পাদক ও মন্ডতোষ ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওলাদ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন । পরবর্তীতে তিনি উপজেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বেশ কিছু দিন ধরে তিনি শিক্ষকতা পেশার আড়ালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে এলাকায় সুসংগঠিত করতে গোপনে কাজ করে আসছিলেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃত উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত আসামী। রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host