1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১২৯ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

পাবনার সুজানগরের বিভিন্ন রুটের যাত্রীবাহী সিএনজিতে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এতে ওই সকল রুটের যাত্রীরা দিশেহারা হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সুজানগর-চিনাখড়া সড়কের দূরত্ব ১১কিলোমিটার। অথচ মাত্র ১১কিলোমিটার ওই সড়কে যাত্রী প্রতি ভাড়া নেওয়া হচ্ছে ৪০টাকা করে। পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে ঈদ বকশিশের নামে ১১কিলোমিটার ওই সড়কে যাত্রী প্রতি ভাড়া আদায় করা হবে ৫০টাকা। একই অবস্থা পাবনা-সুজানগর, সুজানগর-নাজিরগঞ্জ, কাদোয়া-চিনাখড়া ও সুজানগর-বোনকোলা সড়কেও।

উপজেলার ভবানীপুর গ্রামের ভুক্তভোগী যাত্রী আব্দুল মজিদ বলেন গ্যাসের দাম না বাড়লেও ওই সকল রুটের সিএনজি চালকরা নানা অজুহাতে যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া নিচ্ছে। কোন যাত্রী সিএনজি চালকদের দাবিকৃত ভাড়া না দিলে তাকে সিএনজি থেকে অপমান করে নামিয়ে পর্যন্ত দেওয়া হয়।

উপজেলার মানিকহাট গ্রামের ভুক্তভোগী যাত্রী আব্দুল হালিম বলেন ওই সকল রুটের মধ্যে কেবল পাবনা-সুজানগর সড়কের দূরত্ব ২২কিলোমিটার। তাছাড়া অন্যান্য সড়কের দূরত্ব ১১ থেকে ১৪ কিলোমিটারের মধ্যে। অথচ ওই সকল সড়কে যাত্রী প্রতি ৪০ থেকে ৫০টাকা করে ভাড়া নেওয়া হয়। বিশেষ করে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চুপ থাকায় সিএনজি চালকরা তাদের ইচ্ছামতো ভাড়া আদায় করছে। এ নিয়ে মাঝেমধ্যে যাত্রী এবং চালকদের মধ্যে ঝগড়া বিবাদও হয়।

সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান বলেন মাত্রাতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি চালকদের বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host