1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

তরুণ প্রজন্মের আগামী নেতৃত্ব বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১৯ সময় দর্শন

তরুণ প্রজন্মের নেতৃত্ব, বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এলায়েন্স ফর ট্রান্সফর্মনেশন-এর উদ্যোগে ‘লিড ফর ইমপেক্ট : লিডারশীপ ট্রেনিং ফর টুমরোস’ শীর্ষক দিনব্যাপী এক নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বনানীর হোটেল সারিনা-তে।

এই কর্মশালায় অংশগ্রহণ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ৬০ জন তরুণ ও ছাত্র-ছাত্রী।

প্রধান আলোচক হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। তিনি তরুণ প্রজন্মের নেতৃত্ব, বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের করণীয় বিষয়ে আলোচনা করেন।

নেতৃত্ব বিকাশ, কার্যকর নেতৃত্বের কৌশল, বাস্তব অভিজ্ঞতা এবং সামাজিক প্রভাব তৈরির বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন-এলায়েন্স ফর ট্রান্সফর্মনেশনের (এএফটি) প্রেসিডেন্ট শাহ নাজিম উদ্দিন ও জেনারেল সেক্রেটারি মো এনামুল কবির শিশির।

তারা বলেন, ভবিষ্যৎ নেতাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি ইতিবাচক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এএফটি।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host