1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

তাড়াশে এমপির হস্তক্ষেপে খেলারমাঠ দখলমুক্ত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩৩১ সময় দর্শন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাচানদীঘি গ্রামের একটি খেলারমাঠ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল এলাকার একদল ভূমিগ্রাসী। যার ফলে ওই গ্রামের যুব সমাজ বঞ্চিত হয়েছেন ক্রীড়া বিনোদন থেকে। এ নিয়ে তারা অভিযোগ করেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের কাছে। সঙ্গে সঙ্গে তিনি দখলমুক্ত করার নির্দেশ দেন প্রশাসনকে। উচ্ছেদের পর মুক্ত খেলার মাঠ ফিরে পেয়ে উচ্ছসিত তরুণেরা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার বারুহাস ইউনিয়নের সাচানদীঘি গ্রামে সর্বজন ব্যবহৃত ২.৭৪ একর আয়তনের একটি খেলার মাঠ অবস্থিত। সর্বশেষ আরএস রেকর্ডে খেলার মাঠ হিসেবে লিপিবদ্ধ হয়। কিন্তু প্রায় দুই দশক আগে ওই গ্রামের শ্যামল শাহ মাস্টারের নেতৃত্বে ভূমিগ্রাসী সাইদুর রহমান, সুলতান আহমেদ, মুজদার হোসেন,আব্দুল আজিজ ও আদম আলী দখল করে নেয়।

বন্ধ হয়ে যায় তরুণদের খেলাধুলা। এ নিয়ে সম্প্রতি সময়ে গ্রামের লোকজন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরে অভিযোগ করেন।
এমপি আজিজ দ্রুত খেলার মাঠ দখলমুক্ত করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা গত ২৭ সেপ্টেম্বর আমরা খেলারমাঠটি দখলমুক্ত করে গ্রামবাসীদের জন্য উন্মুক্ত করে দেই।

সাচানদীঘি গ্রামের তরুণ খেলোয়ার রনি আহম্মেদ, হোসেন সরকার, সাইদুল ইসলাম বলেন, এমপি ডা. মো. আব্দুল আজিজ তরুণদের জন্য যে উদ্যোগ নিয়েছেন তাতে গ্রামবাসীর পক্ষ থেকে তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host