1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

বরগুনায় জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১৮ সময় দর্শন

বরগুনায় জেলায় ১৫ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত মাছগুলো ৩৭টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

জেলার আমতলীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ৯ টার দিকে আমতলী পৌর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে  তালতলী উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকা গামী মিজান পরিবহন ও ইসলাম পরিবহনে তল্লাশি চালিয়ে ১৫ মণ  সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলোর মধ্যে ছিলো ইলিশসহ তুলার ডাডি, লইট্টা, সামুদ্রিক টাইগার চিংড়ি, বৈরাগী, সোনাপাতা।

রাতেই মোবাইল কোর্টর বিচারক ও  সহকারী কমিশনার তারেক হাসান জব্দকৃত মাছ উপজেলার ৩৭ টি এতিমখানায় ও লিল্লাহ বোডিং এ বিতরণ করার নির্দেশ প্রদান করেন।

আমতলীর মেরিন ফিসারিজ অফিসার অলিউর রহমান জানিয়েছেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক সকল মৎস্য আহরণ, পরিবহন, মজুদকরন, ক্রয়-বিক্রয়সহ সকল কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষিত করেছে। অবৈধ এ সকল কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host