1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

কালুরঘাটে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, এলাকায় আনন্দ মিছিল

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১০ সময় দর্শন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কালুরঘাটে সেতুর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় আনন্দ মিছিল করেছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।  

দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের অন্যতম মাধ্যম কালুরঘাট সেতু, এটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় এলাকাবাসী খুবই আনন্দিত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সেতুর পশ্চিম প্রান্ত থেকে একটি আনন্দ মিছিল পূর্ব প্রান্তে এসে শেষ হয়।

বোয়ালখালী নাগরিক সমাজের ব্যানারে প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ মিছিলে সর্বস্তরের মানুষ অংশ নেন।

মিছিল শেষে কালুরঘাট সেতু বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও সাংবাদিক মুস্তফা নঈমের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ আলীর পরিচালনায় এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ জাকির হোসাইন, সাংবাদিক মনজুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার ইকবাল, শহিদুল্লাহ চৌধুরী, এস এম সেলিম, মোহাম্মদ রফিক, হাজী আবু আকতার, আ ন ম ইলিয়াস, নুরুল আবছার, ফায়াজ মেহের, ইব্রাহিম তালুকদার, গোলাম হোসেন নান্নু, ইব্রাহিম চৌধুরী মানিক প্রমুখ।

সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মুস্তফা নঈম বলেন, ‘একটি সেতুর জন্য বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষায় ছিলাম। সেই বহুল প্রত্যাশিত ‘‘কালুরঘাটে রেল ও সড়ক সেতু’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এ জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সব উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি জানান, বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ ২০১৩ সাল থেকে নতুন সেতুর দলমত নির্বিশেষে একটি প্লাটফর্মে এনে এ জনদাবিকে জোরালো করে। এরই ধারাবাহিকতায় এই আনন্দ মিছিল। শুক্রবার ১৬ মে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host