1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

উল্লাপাড়ায় এলজিইডি’র সড়ক কর্মীদের মাঝে মাসিক ভাতা বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৩৭ সময় দর্শন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার এলজিইডি’র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ ( আর আইএমপি-৩) এর আওতায় ১শ ৪০ জন নারী কর্মীদের মাঝে মাসিক ভাতার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে দুপুর সাড়ে বারোটায় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এ চেক বিতরণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম , ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা প্রকৌশলী নাঈম উদ্দীন প্রমুখ। উল্লাপাড়ার ১৪ টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ১০ জন করে মোট ১শ ৪০ জন নারী কর্মী এ কর্মসূচীতে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ১৫ জন ইমামের মাঝে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host