1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

রাজশাহীতে মতবিনিময় সভায় মা ও শিশু স্বাস্থ্যসেবা জোরদারের আহ্বান

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১১৯ সময় দর্শন

রাজশাহীতে সোমবার এক মতবিনিময় সভায় সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে মা ও শিশু স্বাস্থ্যসেবার বিদ্যমান কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বক্তারা। 

এই প্রেক্ষাপটে প্রত্যন্ত ও দুর্গম এলাকার জনগণের কাছে এসব সেবার পূর্ণ সুফল পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে, তারা পরিবার পরিকল্পনাকারীদের সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সাথে তাদের পরিষেবা প্রদানের আহ্বান জানান।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিএফপি)’র রাজশাহী বিভাগীয় অফিস দিনব্যাপী এই সভার আয়োজন করে। ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)’ বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয় অফিসের সম্মেলন কক্ষে।

ডিএফপি’র বিভাগীয় পরিচালক ডা. কুস্তারী আমিনা কুইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- এমআইএস পরিচালক আব্দুর রাজ্জাক, লাইম ডাইরেক্টর খন্দকার শফিকুল ইসলাম ও সহকারী পরিচালক শহিদুল ইসলাম।

বিভাগের আটটি জেলার ডিএফপি’র উপ-পরিচালক ও সহকারী পরিচালকরা সভায় অংশ নেন এবং নিজেদের দায়িত্ব সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও কৌশল নির্ধারণ করেন।

সভায় জানানো হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর দেশব্যাপী মাতৃস্বাস্থ্য, গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা, নবজাতক পরিচর্যা, মাসিক নিয়মিতকরণ, অস্ত্রোপচারের পরবর্তী সেবা, মাতৃ পুষ্টি ও কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসহ বিভিন্ন প্রজনন স্বাস্থ্যসেবা দিচ্ছে ।

ডা. কুস্তারী আমিনা কুইন বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনেক উপজেলায় এমআইএস কার্যক্রম বাস্তবায়ন করছে এবং কিছু উপজেলায় ই-এমআইএস চালু করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের আরো কয়েকটি উপজেলায় ই-এমআইএস চালুর জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এমআইএস পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি ও সেবার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রদানের মাধ্যমে এমআইএস কার্যক্রম পর্যবেক্ষণ, মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে উন্নয়নে সহায়তা করার পাশাপাশি সকলের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্য শিক্ষা ও সাশ্রয়ী পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করাই এমআইএস-এর লক্ষ্য।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host