1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মো. মেহেদী হাসান
  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াজ উদ্দিন বলেন, “রাত ২টার দিকে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কার্যালয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার পর আমরা থানায় খবর দিয়েছি।”

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, “ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ। তিনি অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

ওসি সফিকুল ইসলাম আরও জানান, দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host