1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

সুজানগরে ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল সংকট

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১১ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

পাবনার সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের ব্যাপক সংকট দেখা দিয়েছে। বলা চলে পৌর বাজারের অধিকাংশ বড় বড় মুদিখানার দোকান ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল শূন্য। 

সরেজমিন খোঁজ খবরকালে সুজানগর পৌর বাজারের অধিকাংশ বড় বড় মুদিখানা দোকানে ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল দেখা যায়না। বাজারের ২/১টি ছোট ছোট মুদিখানার দোকানে ১ ও ২ লিটারের কিছু কিছু রূপচাঁদা সয়াবিন তেল দেখা গেলেও ৩ ও ৫লিটারের ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল খুঁজে পাওয়া যায়না।

পৌর বাজারের ব্যবসায়ী অশোক কুন্ডু বলেন, রূপচাঁদা, বসুন্ধারা এবং ফ্রেসসহ বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো শর্তসাপেক্ষে সয়াবিন তেল সরবরাহ করেন। অর্থাৎ ওই সকল তেল নিলে তার সাথে অন্য পণ্য নিতে হয়। তাছাড়া দামও বেশি। সেকারণে বড় বড় মুদিখানার দোকানগুলো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বিক্রি না করে ব্র্যান্ডের বাইরে পুষ্টিসহ অন্যান্য তেল বিক্রি করছেন। তবে ভোক্তারা বলছে ভিন্ন কথা।

সুজানগর পৌর বাজারে সয়াবিন তেল কিনতে আসা ভোক্তা আব্দুল মজিদ বলেন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বিক্রি করে লাভ কম হয়। আর  ব্র্যান্ডের বাইরে সাধারণ বোতলজাত সয়াবিন তেল বিক্রি করলে লাভ বেশি হয়। সেকারণে বড় ]বড় মুদিখানার দোকানীরা ব্র্যান্ডের রূপচাঁদা ও বসুন্ধারা বিক্রি না করে পুষ্টিসহ অন্যান্য বোতলজাত সয়াবিন তেল বিক্রি করেন। অবশ্য এর সত্যতা মেলে ছোট ছোট মুদিখানার দোকানে গিয়ে। ওই সকল দোকানে কমবেশি রূপচাঁদাসহ ব্র্যান্ডের সয়াবিল তেল দেখা যায়। ওই সকল দোকানদাররা বলেন আমাদের ছোট দোকানে বেচাকেনা কম হয়। সেকারণে লাভ কম হলেও আমরা ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল রাখি। তবে ৫ ও ৩ লিটারের সয়াবিন তেল সরবরাহ কম।

উপজেলার খয়রান গ্রামের ভোক্তা ময়েন উদ্দিন বলেন ব্র্যান্ডের সয়াবিন তেল সরবরাহ বন্ধ নেই। এমনকি শর্তাও বড় বিষয় নয়। শুধু লাভ কম হওয়ার কারণে উপজেলার হাট-বাজারের বড় বড় মুদিখানার দোকানদাররা ব্র্যন্ডের সয়াবিন তেল বিক্রি করা বন্ধ রেখেছেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host