1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

নাটোরের উদ্বৃত্ত লক্ষাধিক কোরবানির পশু যাবে সারাদেশে

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০২ সময় দর্শন

ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুত ৫ লাখ ১৫ হাজার কোরবানির পশুর মধ্যে জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে ২ লাখ ৪১ হাজার পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত এসব কোরবানির পশু রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হবে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এবছর প্রায় ২০ হাজার খামারি মোট ৫ লাখ ১৪ হাজার ২১৫টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন। এরমধ্যে  গরু ১ লাখ ১৮ হাজার ৩১৭টি, মহিষ ৭ হাজার ৯২৮টি, ছাগল ৩ লাখ ৪৯ হাজার ৪৮৭টি, ভেড়া ৩৮ হাজার ৪৫১টি এবং দুম্বা ৩২টি। জেলায় এবছর কোরবানির পশুর চাহিদা ২ লাখ ৭৩ হাজার ২০৫টি। অর্থাৎ উদ্বৃত্ত থাকছে ২ লাখ ৪১ হাজার ১০টি।

জেলা ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থেকে নিরাপদ উপায়ে পশু হৃষ্ট-পুষ্টকরণে জেলায় এ পর্যন্ত এক হাজার ৯৫ জন খামারিকে প্রশিক্ষণ প্রদান ও ১১৪টি উঠান বৈঠক করেছে। এছাড়াও প্রায় পাঁচ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে । এসব কার্যক্রম অব্যাহত রাখাসহ নিয়মিত খামার পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি খামারগুলোতে চুরি রোধ করে পশুগুলো নিরাপদ রাখা, পশু পরিবহণ, অর্থ লেনদেন ইত্যাদি বিষয়েও  খামারিদের সতর্ক করা হচ্ছে বলে জানান নাটোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তফা জামান।

নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকার আদর্শ খামারি রেকাত আলী বলেন, আমার খামারের গরুর ক্রেতা প্রায় সকলেই রাজধানীসহ দেশের অন্যান্য এলাকার বাসিন্দা। নাটোরের খামারিরা ঢাকার কচুক্ষেত, গাবতলী, মীরপুর, শাহজাহানপুর, বারিধারা, হাজারীবাগ, বাড্ডা, মৌচাক, ক্যান্টনমেন্ট হাট, তেজগাঁও, রামপুরা ইত্যাদি হাটে সচরাচর গিয়ে থাকেন। ঢাকা ছাড়াও রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নোয়াখালী, সিলেটসহ বিভিন্ন জেলায় গিয়েও তারা গরু বিক্রি করেন।

নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বাসসকে বলেন, এ বছর জেলায় ২০০ কোটি টাকার কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে । আগামী সপ্তাহ থেকে জেলার ২৬টি হাট এবং জেলার বাইরে পশু বিপণন কার্যক্রম শুরু হবে। নাটোর থেকে দেশের বিভিন্ন স্থানে যেতে ইচ্ছুক খামারিদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমকে নিরাপদ করতে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছি।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host