1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

সুজানগরে পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১২ সময় দর্শন

পাবনার সুজানগরে পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। কতিপয় অসাধু মৎস্যজীবী পদ্মা নদীর সাতবাড়ীয়া, নিশ্চিন্তপুর, ভাটপাড়া, নারুহাটি, নাজিরগঞ্জ এবং গোয়ারিয়াসহ বিভিন্ন পয়েন্ট  থেকে ওই মাছ শিকার করছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার তারাবাড়ীয়া নতুনপাড়া, সাতবাড়ীয়া, গোয়ারিয়া এবং নাজিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় রয়েছে ৫/৬‘শ মৎস্যজীবী। ওইসব মৎস্যজীবী প্রত্যেক বছর বর্ষা মৌসুমের শুরুতেই পদ্মা নদীতে মাছ শিকারে নেমে পড়েন। এদের মধ্যে কতিপয় মৎস্যজীবী মৎস্য আইনকে অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ শিকার করে থাকেন।

পদ্মাপাড়ের বাসিন্দারা জানান, ওই সকল মৎস্যজীবী কারেন্ট জাল দিয়ে নদী থেকে রুই, কাতলা, বোয়াল, টেংরা এবং বেলেসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে থাকেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান জানান, কতিপয় অসাধু মৎস্যজীবী উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের পর এবার প্রকাশ্যে কারেন্ট জাল দিয়ে পদ্মা নদী থেকে মাছ শিকার করছে। বিশেষ করে উপজেলা মৎস্য বিভাগ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় মৎস্যজীবীরা অবাধে কারেন্ট জাল দিয়ে ওই মাছ শিকার করে স্থানীয় হাট-বাজারে বিক্রি করছে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে ওই সকল মৎস্যজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host