1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সুদের টাকার চাপে যুবকের আত্মহত্যা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২৫ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুদের টাকা চাপে সুরুজ আলী(৩৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে।  আজ শনিবার (১০ মে) ভোরে দোয়ারাবাজার উপজেলার দোয়ারা সদর ইউনিয়নের খামার পট্টির নিজ বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে  নিহত ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরে সুরুজ আলীর মা নিজের বসতঘরে ডুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। সকালে লাশ উদ্ধার করে থানায় রাখা হয় এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সুরুজ আলী উপজেলার সদর ইউনিয়নের দোয়ারাবাজার খামারপট্টির মৃত সাজেদুর রহমানের ছেলে।

সুরুজ আলীর ভাই ফটিক উদ্দিন জানান জানান, সুদের টাকার জন্য আমার ভাই আত্মহত্যা করেছে। আমার ভাই ১০ লক্ষ টাকা সুদে এনেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক বলেন, সুদের টাকার চাপে সুরুজ আলী আত্মহত্যা করেছে বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি।

সুত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host