1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় ইউএনও’র অফিস সহকারীকে এলাকা ছাড়ার হুমকি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী মুস্তাফিজুর রহমানকে সাত দিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (৮ মে) রাতে তিনি ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এর আগে এদিন সকালে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। শুক্রবার (৯ মে) সকালে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জিডিতে উল্লেখ করা হয়,বৃহস্পতিবার সকাল সোয়া ৮ টার দিকে ইউএনও’র অফিস সহকারী মুস্তাফিজকে +৯৬৬৫৭৬৩৩০৮৫০ এই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়। এতে সাত দিনের মধ্যে তাকে ভাঙ্গুড়া ছেড়ে চলে যেতে বলা হয়। অন্যথায় মারধর করা সহ তার বড় ধরণের ক্ষতি করা হবে।

ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান বলেন,এঘটনার পর থেকে তিনি আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই ইউএনও’র সঙ্গে পরামর্শ করে থানায় জিডি করেছেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার জানান, কে বা কারা  অফিস সহকারী মুস্তাফিজকে হোয়াটসঅ্যাপ নম্বরে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন। তার সঙ্গে তো কারো কোনো বিরোধ নেই। তাহলে কি কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে বিষয়টি  তিনি বুঝতে পারছেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি থানার ওসিকে বলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host