1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

গাজীপুরে হাসনাতের উপর হামলা, আটক ৭০

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১৩ সময় দর্শন

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরে রোববার রাতভর অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এতে অন্তত ৭০ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এমনটাই সূত্র বলছে।

সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। গাড়ির চালকের ভাষ্য মতে, পেছন থেকে মোটরসাইকেলে দুর্বৃত্ত এসে গাড়িতে হামলা করে। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর এলাকায় এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়। অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত ৭০ জনকে আটক করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

হাসনাত আবদুল্লাহর ওপর হামলার পর রোববার রাত থেকে থানা পুলিশ ও ডিবি পুলিশ গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়।

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে দুজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ দিপু।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host