1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ইন্তেকাল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১৮ সময় দর্শন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল সাড়ে ৪টায় তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

গত ১৯ এপ্রিল ক্যান্সার আক্রান্ত আব্দুর রাজ্জাক অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

এর আগে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার পর জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে আইনজীবী প্যানেলের প্রধান হিসেবে কাজ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১২টায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার ৫ দিন পর ২০১৩ সালের ১৭ ডিসেম্বর তিনি দেশত্যাগ করেন। এরপর দীর্ঘ ১১ বছর ধরে বিদেশে ছিলেন তিনি।

বিদেশে থাকাকালীন ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। পরে তিনি আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন। গত বছরের ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর দেশে ফেরেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

২০২০ সালে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host