1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

বরিশালে সড়ক দূর্ঘটনায় চিকিৎসক নিহত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২৮ সময় দর্শন

ক্লিনিকের চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ডা. শরিফুজ্জামান মাহিন (২৮) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায়।

নিহত মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। সে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে গৌরনদীর ভুরঘাটা এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে চেম্বার করতো। নিহত মাহিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুগদা মেডিক্যাল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন।

রবিবার দুপুরে নিহতের স্বজনরা জানিয়েছেন, ভুরঘাটা একটি ক্লিনিকে চেম্বার শেষে শনিবার দুপুরে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন মাহিন। পথিমধ্যে মহাসড়কের বার্থী এলাকায় পৌঁছলে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুত্বর আহত হয় মাহিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রবিবার ভোরে সে (মাহিন) মৃত্যুবরণ করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল থানায় আটক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host