1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে নারী শিশুসহ গ্রেফতার ১০

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০৬ সময় দর্শন

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে নারী শিশু সহ ১০ বাংলাদেশীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার  ৪ মে ভোরে সোনাপুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের পুশব্যাক করার পর গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করে।

১০৫ মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মনমোহন বলেন, সোনাপুর মাঝপাড়া সীমান্তের ১০৭ নম্বর পিলারের পাশ দিয়ে ১০ জন বাংলাদেশীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুষব্যাক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার বুগেলহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০), শার্শা উপজেলার কন্যাদা গ্রামের তাজউদ্দিন মোল্লার ছেলে তারিক হোসেন (২৫), অভয়নগর উপজেলার  বোদ্দনা গ্রামের দেবদাস বিশ্বাস (৩৬)তার স্ত্রী রুপা বিশ্বাস (২৭) ও ছেলে জয়দেব বিশ্বাস (৮), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের সন্তোষ দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৬), মাদারীপুর জেলার রাজুর উপজেলার হোসেন কান্দা গ্রামের বিল্লাল থেকে ছেলে রিপন শেখ (৩৫),খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঘনা বান্দা গ্রামের সুব্রত রায়ের ছেলে সেজুতির আই (২০), বেয়ারাবিল গ্রামের দীপক রায়ের স্ত্রী কৌশল্লা (৩৭), নড়াইল সদর উপজেলার পংকবিলা গ্রামের অসীমের স্ত্রী অর্চনা রানী সরকার (৫২)।

মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মনমোহন আরো বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতারকৃত ১০ জনকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে দশজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বিজিবি বাদী হয়ে একটি এজাহার দিয়েছে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন আগে  গ্রেফতারকৃতরা আত্মীয়-স্বজনের বাড়িতে আবার কেউ কাজ করতে ভারতে যাওয়ার পর বিএসএফ ও পুলিশের হাতে আটক হওয়ার পরে কারাগারে ছিলেন সেখান থেকে মুক্তি পাওয়ার পর সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে তাদেরকে পুশব্যাক করে বিএসএফ।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host