1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

জামাইয়ের হাতে শাশুড়ি খুন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১১৫ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে ফজিলা খাতুন (৪৫) নামে এক নারী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১মে) রাতে উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজিলা খাতুন স্থানীয় মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত জামাই মোঃ মনির মিয়া (৩০) একই এলাকার সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মনিরের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। ঝগড়ার এক পর্যায়ে মনির ঘর থেকে চলে যান। রাত অনুমানিক আড়াইটার সময় মোঃ মনির বাড়িতে এসে তার ছেলে মোঃ রোহান মিয়াকে (৪) নিয়ে চলে যেতে চাইলে তার স্ত্রী রুমার সাথে পুনরায় কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মনিরের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে মারতে গেলে শাশুড়ি- ফজিলা খাতুন বাঁধা দিলে মনিরের হাতে থাকা ছুরি দিয়ে ফজিলা খাতুনের তলপেটের বাম সাইডে আঘাত করে এবং তার স্ত্রীকেও আঘাত করে। দুজনে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শ্বাশুড়ি ফজিলা খাতুন কে মৃত ঘোষণা করে। স্ত্রী রুমা আক্তার চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন  জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। আসামী পালিয়ে যাওয়াতে গ্রেফতার করা যায়নি। অভিযোগ এখনো পাইনি, পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host