1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় গাঁজা ও ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী কারাগারে

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৯১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় গাঁজা ও ইয়াবা বড়ি সহ আটক মাদক ব্যবসায়ী আহমেদ শিমুলকে (২৬) কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে পৌরসভার ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে আটক করে থানা-পুলিশ।

তার বাড়ি পৌরসভার চৌবাড়ীয়া দক্ষিণ পাড়া মহল্লায়। সে ভাঙ্গুড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুল হকের ছেলে।

পুলিশ বলছে, শিমুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আটকের সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও ৭ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

তবে বিএনপি নেতা শামসুল হকের দাবি, তার ছেলেটা নেশাগ্রস্ত । কোনভাবেই তাকে নেশা ছাড়াতে পারছিলেন না। তাই নিজেই ছেলেকে পুলিশের নিকট ধরিয়ে দিয়েছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান,দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন শিমুল ও পাশ্ববর্তী চাটমোহর উপজেলার বেচপাড়া এলাকার পলাশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৭ টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় শিমুলকে আটক করা গেলেও পলাশ কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে। দুপুরে আটক হওয়া শিমুলকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host