1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

উত্তম আচরণ সবচেয়ে বড় ইবাদত-ইউএনও নাজমুন নাহার: ভাঙ্গুড়ায় ই’ফাউন্ডেশনের সভা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬০৩ সময় দর্শন

প্রতিনিধি,ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার বলেছেন,মানুষের সাথে উত্তম আচরণ করা সবচেয়ে বড় ইবাদত। মিথ্যা বলা, হিংষা-বিদ্বেষ,পর নিন্দা চর্চা,অন্যকে কষ্ট দেওয়া,আঘাত করা প্রভৃতি নিন্দনীয় কাজ। এসব কাজ থেকে জন্ম নেয় সন্ত্রাস। ধর্মের নামে হাদিস-কোরানের অপব্যাখ্য,মুসলিম হয়ে অন্য ভাইয়ের ওপর হামলা কারো কাম্য নয়। ইসলাম অন্য ধর্মের মানুষের শান্তি বিঘ্নিত করে না বরং নিরাপদ জীবন যাপনে মানুষের পাশে থাকতে পরামর্শ দেয়। আমাদের নবী রাসুল ন্যায়ের পথে থেকে মানুষের কল্যাণ করেছেন। এমন কি ধর্ম যুদ্ধেও অন্যায় ভাবে কাউকে আঘাত করেননি। ইসলাম জঙ্গীবাদকে কখনো সমর্থন করেনা।

আজ মঙ্গলবার ইসলামী ফাউন্ডেশন ভাঙ্গুড়া উপজেলা কর্তৃক আয়োজিত ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের “ওরিয়েন্টেশন কোর্স-২০২৫” উপলক্ষে মডেল মসজিদের হল রুমে ইউএনও প্রধান অতিথির ভাষণ দেন।  তিনি আরো বলেন, সমাজ ও রাষ্ট্রে মানুষের সুখের জন্য সকলকে ভালো কাজের প্রতি উৎসাহ বাড়াতে হবে।  সবাইকে ধর্মের অনুশাসন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিবারের সন্তানেরা যাতে খারাপ কাজে লিপ্ত না হয় সেজন্য সজাগ থাকতে হবে। ধূমপান থেকে মাদক সেবন,মিথ্যা বলা থেকে চুরি-ডাকাতি,মারামারি-হানাহানি সৃষ্টি হয়। আর এসব থেকে সন্ত্রাস-জঙ্গির উথ্থান ঘটে। তিনি বলেন,আমাদের সমাজে ইমাম সাহেবদের সবাই সম্মান করে। তাই মসজিদে খুদবার সময় এ বিষয়ে কোরান -হাদিস থেকে বক্তব্য প্রদানের প্রতি গুরৃত্ব দিতে ইমামদের প্রতি আহবান জানান।

ইউএনও আরো বলেন,মহান আল্লাহ অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল,তিনি ক্ষমা করবেন হয়তো! কিন্তু মানুষ তো ক্ষমা করবেনা। তাই উত্তম আচরণের মাধ্যমে সবাইকে তুষ্ট রাখা কর্তব্য। কারো কাছে অন্যায় করলে তার ক্ষমা আল্লাহতায়ালা করবেন না। এজন্য আল্লাহর হুকুম পালনের পাশাপাশি মানুষের সাথে সদাচরণ করা উচিত।

ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার মোঃ রজব আলীর সভাপতিত্বে ও ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মুহাম্মদ আশেকে এলাহীর উপস্থাপনায়  অন্যন্যের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ মাহবুব-উল-আলম (বাবলু), উপজেলা মডেল মসজিদ এর পেশ ইমাম মোঃ আমিনুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ উজ্জ্বল হোসেন প্রমুখ। এই ওরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ অংশ গ্রহন করেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করনীয় শীর্ষক এই  আলোচনা সভার আয়োজন করে উপজেলার ইসলামী ফাউন্ডেশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host