1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় আইন শৃংখলা সভা: কাবিটা’র মিথ্যা সংবাদে সদস্যদের ক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৫৯ সময় দর্শন

প্রতিনিধি ,ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কাবিটা ও টিআর প্রকল্প নিয়ে সম্প্রতি দু’টি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায় আইন শৃংখলা মিটিং এ সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সভায় একজন সদস্য টিআর-কাবিটা নিয়ে দুটি সংবাদপত্রে জালিয়াতি ও অনিয়মের সংবাদ প্রকাশের বিষয়টির প্রতি  দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন,টিআর ও কাবিটা সবগুলোর  প্রকল্পের কাজ চলমান। অনেক অগ্রগতি থাকলেও কোনো প্রকল্পের কাজ শেষ হয়নি। ফলে চুড়ান্ত বিলও কাউকে দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজের শুরুতেই কিছু বিল প্রদানের নিয়ম রয়েছে। সেগুলোর কাজও চলছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং তিনি নিজে এসব প্রকল্প মনিটরিং করছেন। দু’একটি প্রকল্প এলাকায় ধান থাকায় পাকা ও কাটা পর্যন্ত কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। তবে আগামী জুন মাসের মধ্যে এসব কাজ শেষ হওয়ার আশা করছেন তিনি।

এখানে কোনো প্রকার দুর্নীতির ঘটনা নেই দাবি করে ইউএনও বলেন সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে দুজন স্থানীয় সাংবাদিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঐ সংবাদ পরিবেশন করেছেন। যার মধ্যে সব ভূয়া তথ্য ও আক্রোশ মূলক বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে। তিনি আরো বলেন,“আপনারা প্রকল্পগুলো ভিজিট করে দেখেন,তাহলে বুঝতে পারবেন সংবাদটি কতটা বানোয়াট” ! সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আইন শৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এব্যাপারে উপস্থিত সদস্যরাও ঐ সংবাদের প্রতি অসন্তোষ ও ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান। ইউপি সদস্য,রাজনীতিবিদ,সরকারি কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিরা ঐ সংবাদকর্মীদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকার সাধারণ মানুষের ব্যাপক অংশ গ্রহনে মানববন্ধন,সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালনের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।  কেউ কেউ অপসাংবাদিকতা প্রতিরোধ ও মিথ্যা সংবাদ প্রকাশের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়ে যথাযথ কতৃৃপক্ষের নিকট অভিযোগ প্রেরণের সুপারিশ করেন।

এছাড়া মিটিং এ মাদক নিয়ে আলোচনা হয়। পুলিশকে তৎপরতার সাথে মাদক ‍নির্মুলে কার্যকরি ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়। আইন শৃংখলা সভায় অন্যান্যের মধ্যে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল করিম,সাবেক উপজেলা বিএনপি সভাপতি এড.মজিবর রহমান,উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,কৃষক দলের সভাপতি আখিরুল ইসলাম মাসুম,যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম,গণ অধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল,ইউপি চেয়ারম্যানগণ,সরকারি কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধি প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host