1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

রাজশাহীতে এলজিইডি অফিসে দুদকের অভিযান

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০৭ সময় দর্শন

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, প্রকল্পের কাজ সম্পন্ন না করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে এ অভিযান শুরু করেন।

এ সময় দুদকের সদস্যরা রাজশাহী এলজিইডির  নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশি করেন ও খোঁজখবর নেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। দুদক রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিল উত্তোলনসহ কিছু অভিযোগ সাপেক্ষে আমাদের অভিযান চালানো হয়।

আমরা অভিযানে এসে বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র দেখেছি এবং এখানকার কর্মকর্তা কর্মচারিদের সঙ্গে কথা বলেছি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুটিন অভিযান পরিচালনা হয়ে থাকে। তার অংশ হিসেবে আমাদের এই অভিযান। উল্লেখ্য, রাজশাহীর এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে নয়ছয়, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করার অভিযোগ রয়েছে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host