1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

পাবনায় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০৮ সময় দর্শন

আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে ।

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমার দেশ পাঠকমেলার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্তর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টেলিভিশনের মালিক মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ-এর সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
তিনি আরও বলেন, আমরা সাংবাদিকরা কোনো রাজনীতি বুঝি না। আমরা বুঝি সাংবাদিকতা। আমাদের বারবার রাজনৈতিক রোষানলে পড়তে হয়। রাজনীতির মঞ্চ থেকে বলা হয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। কিন্তু আমরা তো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারছি না। কারও বিরুদ্ধে সংবাদ হলে তিনি সংশোধন না হয়ে উল্টে সাংবাদিকদের বিরুদ্ধাচরণ করেন।
মজলুম একজন সম্পাদককে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আবারো হয়রানি করা হচ্ছে। মামলা দিয়ে কোনো কিছুর সমাধান হবে না; বরং থলের বিড়াল বেরিয়ে আসবে। সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে জানান আপনারা। দ্রুত মামলা প্রত্যাহার করা না হলে সব শ্রেণি পেশার মানুষকে নিয়ে সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। স্বাধীন সাংবাদিকতা করার সুযোগ দিতে হবে। পতিত স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিদেশে টাকা পাচার ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম লালু, মানবজমিন ও একুশে টিভির স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমি, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক মাহবুব মোর্শেদ বাবলা,পাবনা প্রেসক্লাবের সহসম্পাদক মখলেছুর রহমান খান বিপ্লব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কালের কন্ঠের প্রতিনিধি প্রবীর সাহা, ঢাকা পোস্টের পাবনা জেলা প্রতিনিধি রাকিব হাসনাত,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর ভাঙ্গুড়া প্রতিনিধি মো. মনরুজ্জামান ফারুক,স্পষ্টবাদী পত্রিকার সাংবাদিক রবিউল রনি,আমার সংবাদ প্রতিনিধি শফিক ইসলাম,
মহিলা দল নেত্রী ফারহানা পারভীন, সুবর্ণা হালিম, স্বেচ্ছাসেবক দলের কমল শেখ টিটু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ  পাবনায় কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host