1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

চাটমোহরে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯৯ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

পাবনার চাটমোহরে রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চাটমোহর রেলস্টেশনের পূর্বে মুলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে।  নিহত ছগির প্রামাণিক জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত. খোরজান প্রামাণিকের ছেলে।

মূলগ্রাম ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক ও স্থানীয়রা জানান,নিহত ছগির প্রামাণিক দীর্ঘ দিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটতেন। প্রতিদিনের মতো রবিবার সকালেও তিনি রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এসময়  রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host