1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

চট্টগ্রামে হত্যা, ধর্ষণ ও দস্যুতা মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১২২ সময় দর্শন

চট্টগ্রামে র‌্যাব-৭ এর অভিযানে হত্যা, ধর্ষণ এবং দস্যুতা মামলার ৪ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।রোববার (২৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া, বন্দর, জেলার সীতাকুন্ড এবং ফেনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাকলিয়া থানার সাকিব হত্যা মামলার আসামি কালামিয়া বাজার এলাকার মৃত শুক্কুরের ছেলে মো. রাহিম (৩৯), সীতাকুন্ড থানার গুলিয়াখালী এলাকার মো. শাহজাহনের ছেলে ধর্ষণ মামলার আসামি মো. হাসান (২৫), নারায়ণগঞ্জ জেলার দস্যুতা মামলার আসামি সোনারগাঁ থানার সনমান্দি গ্রামের সুমন আলীর ছেলে শাহ জালাল (২৯) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের সামসুর রহমানের ছেলে ধর্ষণ মামলার আসামি মো. তাওহিদুল (২৩)।

র‌্যাব জানায়, আসামিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host