1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

রাজশাহীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১২২ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

রাজশাহীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় পানিতে ডুবে মো. ফাহিম (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত নগরীর কাজিহাটা এলাকার মো. তুহিনের ছেলে। রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ফাহিম।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে ফাহিম। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে।

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পাড় রাজপাড়া থানার মধ্যে হলেও নদী দামকুড়া থানার ভেতরে। তাই এ নিয়ে দামকুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host