1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় টিআর-কাবিটা নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩২১ সময় দর্শন

মেহেদী হাসান : পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের টিআর ও কাবিটা প্রকল্প নিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে আজ চন্ডিপুরে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকালে ৪ ঘটিকায় ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় মানুষের অংশগ্রহণে ওই কর্মসূচী  পালিত হয়।
খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার থেকে বের হওয়া ওই মিছিলে অংশ গ্রহণ করেন ইউপি সদস্য আবু সাঈদ, গোলাম কিবরিয়া, ,আশরাফ, রতন,জাহেনা খাতুন, শিউলি খাতুন, প্রমুখ।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য, বেলাল, মদন, মাসুদ, জুয়েল। এ সময় বক্তারা বলেন,

মিঠু একজন দুর্নীতিমুক্ত ও জনপ্রিয় চেয়ারম্যান। এজন্য তাকে  বিতর্কিত করতে স্থানীয় একটি চক্রের সহযোগিতায় তার বিরুদ্ধে  মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। এ সময় বক্তারা বলেন মো. রায়হান আলী ও সেরাজুল ইসলাম আপন – এ দু’জন এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত। তারা এই টিআর ও কাবিটা প্রকল্পের জন্য অনৈতিক সুবিধা দাবি করে। দরিদ্র মেয়েদের বিয়েতেও বাধা প্রদান করে। এলাকায় যে-কোনো পুকুর সংস্কার করতেও চাঁদা দাবি করেন এরা। টিআর,কাবিটা নিয়েও তারা সম্প্রতি মিথ্যা- বানোয়াট সংবাদ প্রকাশ করে। এজন্য

এলাকার মানুষ তাদের পছন্দ করে না।

ফ্যাসিস্ট সরকারের দোসর গোলাম হাসনাইন রাসেলের ঘনিষ্ঠ হিসাবে তারা নদীর মাটি কেটে ভাটায় বিক্রি করেছেন। পানি উন্নয়ন বোর্ডের বাঁধের মাটি কেটে বিক্রি করে জনসাধারণের  ব্যাপক ক্ষতিসাধন করে। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে। বক্তারা দুর্নীতিগ্রস্থ ও আওয়ামীলীগের দালাল হিসাবে খ্যাত এই দুজন নামধারী সাংবাদিককে বয়কটের ডাক দেন। সেই সঙ্গে এলাকায় তাদের অবাঞ্চিত ঘোষণা করেন।


ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু বলেন, টিআর ও কাবিটা প্রকল্পে কোনো প্রকারের অনিয়ম না থাকার পরও উল্লেখিত সংবাদকর্মী কাল্পনিক তথ্য দিয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে সংবাদ পরিবেশন করে এবং বিভিন্ন সাংবাদিককে নিউজটি ফরওয়ার্ড করে অপপ্রচারের জন্য উদ্বুদ্ধ করে। তাদের এসব অপকর্ম প্রতিরোধ করতে সকলের প্রতি আহবান জানানো হয়। উল্লেখ, এই মানববন্ধনে শত শত নারী পুরুষ স্বতঃস্ফূর্ত অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host