1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মো. মেহেদী হাসান
  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও উৎপাদনের তারিখবিহীন ওষুধ রাখা, পচা-বাসি খাবার সংরক্ষণ ও উৎপাদন এবং অননুমোদিত ডেন্টাল ক্লিনিক পরিচালনার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলার সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক এস. এম. মাহবুব আলমের সহযোগিতায় ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শরৎনগর বাজারের সেলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৪ হাজার টাকা, মুসলিম সুইটসকে একই ধারায় ৪ হাজার টাকা, ভাঙ্গুড়া বাজারের নাবিল ফার্মেসিকে ৩৭ ধারায় ১০ হাজার টাকা, স্বাদ প্লাস রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিকে ৪৩ ধারায় ৪ হাজার টাকা এবং আবেদ ডেন্টাল কেয়ারকে ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও সহায়তা করেন ভাঙ্গুড়া থানার এসআই হাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এবং পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host