1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার

অপহৃত সিলেটের ৬ শ্রমিক টেকনাফ থেকে উদ্ধার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৮ সময় দর্শন

গত ৫ দিন আগে সিলেট থেকে কক্সবাজারে এসে নিখোঁজ হওয়া সেই ৬ শ্রমিককে টেকনাফের গহীন পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি জানান, গত ১৬ এপ্রিল সিলেটের জকি গঞ্জ হতে রাজমিস্ত্রির কাজ করতে আসা ৬ শ্রমিক কক্সবাজার থেকে অপহৃত হওয়ার ঘটনা ঘটে।

ঘটে যাওয়া ঘটনার পর থেকে তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য পুলিশের অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকে। পুলিশ গোপন সংবাদ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারে সেই ৬ শ্রমিক টেকনাফের সদর ইউনিয়নের অন্তর্গত পাহাড়ী এলাকায় রয়েছে।

এরপর উক্ত বিষয়টি পুলিশ অবগত হওয়ার পর, ২২ এপ্রিল (মঙ্গলবার) টেকনাফ মডেল থানায় কর্মরত পুলিশের একটি চৌকস দল রাত সাড়ে ৮টার দিকে সদর ইউপির অন্তর্গত রাজাছড়া এলাকা সংলগ্ন গহীন পাহাড়ী এলাকা থেকে সেই ৬ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

ঐ এলাকায় মানব পাচার ও অপহরণ চক্রের সাথে জড়িত একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। সেই সন্ত্রাসীরাই উক্ত অপরাধটি সংঘটিত করেছে। জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এবিষয়ে জানতে চাইলে টেকনাফ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জসহ অভিযানিক পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।পাশাপাশি মানবপাচারকারী ও অপহরণ চক্রের সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্যও সংশ্লিষ্ট বাহিনীর প্রতি জোর দাবী জানিয়েছেন তিনি।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host