1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন

মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় যুবককে গণপিটুনি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ সময় দর্শন

মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় রাজশাহী নগরীতে গতকাল মঙ্গলবার রাত ১০ টার সময় এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় তার গলায় জোতার মালাও পড়ানো হয়। আটক যুবকের নাম সাগর কুমার সাহা। তিনি নগরীর রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়ায় সনাতন কুমার সাহার ছেলে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে বসে ধর্মিয় বিষয় নিয়ে আলাপকালে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করে সাগর কুমার। বিষয়টি স্থানীয় মুসল্লিদের নজরে আসে। এক পর্যায়ে তাকে ধরে পিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়।

এ ঘটনায় সাগরের বিরুদ্ধ মামলা দায়ের পর বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host