1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৩ সময় দর্শন

কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে বুধবার ভোরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যেকোনো সময় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। কোন ট্রেনে কাটা পড়েছে যুবকরা বিষয়টি জানার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেনে কাটা পড়েন। এদের মধ্যে দুজন কাটাপড়ার পরও কিছুক্ষণ জীবিত ছিলেন। পরে তারা মারা যান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host