1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় কৃষক দল নেতাকে অব্যাহতি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. সেলিম রেজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাতে উপজেলা কৃষক দলের  সভাপতি আখিরুজ্জামান মাসুম  ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল পাশ্ববর্তী চাটমোহর উপজেলার নতুন বাজার এলাকায় বিক্রির জন্য নিয়ে যান কৃষক দলের ওই নেতা। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে চালসহ তাকে আটকে রেখে উপজেলা প্রশাসনকে জানান। পরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে হাজির হলে চাল রেখে কৌশলে পালিয়ে যান তিনি। এসময় উদ্ধারকৃত চাল সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে অভিযুক্ত কৃষক দল নেতা সেলিম রেজার দাবি, তিনি চালগুলো উপকারভোগীদের কাছ থেকে  কিনেছেন।

উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম জানান, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার  সুস্পষ্ট অভিযোগে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফিপ এর সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host