1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৩২ সময় দর্শন
{"data":{"pictureId":"225715d4d6b14a529ee4dd1aca767491","appversion":"4.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"lv","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

চাঁদপুরের মতলব উত্তরে ভিমরুলের কামড়ে মো. সালামত মিয়াজী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ঢাকার একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য মো. মানিক মিয়া।

মৃত মো. সালামত মিয়াজী জেলার আলোর সন্ধানে বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও বড় দূর্গাপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, মো. সালামত মিয়াজি ও তার স্ত্রী সেলিনা বেগম শনিবার (১৯ এপ্রিল) বিকেলে মেয়ের শ্বশুরবাড়ি দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামের উদ্দেশে রওনা দেন। পথে রাস্তার ঘোষবাড়িসংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল কামড় দেয়।

খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বারডেম হাসপাতালে নিলে চিকিৎসক সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সেলিনা আক্তার আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. মানিক মিয়া জানান, ঘটনাটি খুবই হৃদয় বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের। ঘটনার পর আহত সালামত মিয়াজি ও তার স্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে যাওয়ার পর সালামতের মৃত্যু হয়।

 

সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host