1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার

সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১১ সময় দর্শন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এছাড়া তার তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি, রাজধানীর বনানীতে তিনটি এ্যাপার্টমেন্ট ও পরিবাগে একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের  আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ  আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম  তথ্যটি জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি নসরুল হামিদ বিপুর নামে স্থাবর এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

আসামি নসরুল হামিদের নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি নসরুল হামিদ বিপুর নামে অর্জিত বর্ণিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ /ক্রোক  করা আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host