1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার

ভাঙ্গুড়ায় কৃষক দলের আয়োজনে ‘গ্রামীণ কৃষকের উন্নয়ন’ শীর্ষক সেমিনার

মো. মেহেদী হাসান
  • আপডেটের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৮২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ‘গ্রামীণ কৃষকের উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২০ এপ্রিল)  সকালে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন—ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলু, পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান আসিফ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজীজ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, ভাঙ্গুড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোজাম্মেল হোসেন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক আবিদ উল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ আমিনুল হক মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাঈম নাছির, পৌর কৃষক দলের সদস্য সচিব পান্না হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, কৃষক দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দসহ সাধারণ কৃষকবৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি এবং এর প্রধান চালক হচ্ছেন গ্রামীণ কৃষক। কৃষকদের উন্নয়ন ছাড়া টেকসই কৃষি গড়ে তোলা সম্ভব নয়। বক্তারা কৃষকের অধিকার রক্ষা, কৃষিঋণ সহজীকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারিভাবে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host