1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট

মাদারীপুর সরকারি হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরি

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০৯ সময় দর্শন

মাদারীপুরে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ছয়মাসের এক শিশু নিয়ে মুহূর্তেই ইজিবাইকে করে দ্রুত পালিয়ে যায় বোরকা পরা এক নারী। যা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও।

শনিবার দুপুরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ছয়তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বজনরা জানায়, তিন দিন আগে অসুস্থ দু’বছরের মেয়ে জামিলাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ছয়তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিল মা সুমি আক্তার। এ সময় গোলাপি রঙের বোরকা পড়া এক নারী আব্দুর রহমানকে কোলে তুলে আদর করার জন্য হাসপাতালের বারান্দায় নিয়ে মুহূর্তেই মায়ের চোখ ফাঁকি দিয়ে সটকে পড়ে। অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে না পাওয়া গেলে খবর দেয়া হয় থানা পুলিশকে।

হাসপাতালের বাহিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছয় মাসের শিশুকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছে এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। চুরি হওয়া আব্দুর রহমানের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

আব্দুর রহমানের মা সুমি আক্তার বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার আদরের সন্তানকে ফেরত চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, হাসপাতাল থেকে এক শিশু হারিয়ে যাওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরই মধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই চক্রে যে বা যারাই জড়িত থাকুক সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আমিন।

 

সূত্র : আমার দেশ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host