1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার

ইসরাইলি গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১১০ সময় দর্শন

গাজায় অব্যাহত গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ ও মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম।

শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই গণমিছিল বের হয়। দলের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আরো বক্তব্য রাখেন জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, উত্তরের সভাপতি মকবুল হোসাইন কাসেমী প্রমুখ।

সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, বিগত ৬ সপ্তাহ ফিলিস্তিনে কোনো সহায়তাও ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিষফোঁড়া। পৃথিবীতে সভ্যতা প্রতিষ্ঠা করতে হলে ইসরাইলকে থামাতে হবে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের কোনো দোকানে ইসরায়েলের পণ্য চলতে পারে না। এসব পণ্য বর্জন করতে হবে তিনি বলেন, মসজিদ মাদরাসা বন্ধ করে দেওয়াই ভাততের এজেন্ডা। তাই বিতর্কিত ওয়াকফ বিল ভারতে আর চলতে দেওয়া যাবে না।

বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর ইসরাইল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তা মেনে নেয়া যায় না। এ ধরণের নির্যাতন বিশ্ব বিবেকের নিরবতা খুব দু:দুঃখজনক। বিশেষ করে মুসলিম বিশ্বকে ইসরাইলের এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ এবং রুখে দাঁড়ানো জরুরি। একইসঙ্গে গণহত্যাকারী ও মুসলমানদের দুশমন ইসরাইলের সব পণ্য বর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

এছাড়া ভারতে ওয়াকফ বিল পাশের মধ্য দিয়ে মুসলমানদের অধিকার খর্ব প্রতিবাদ জানান জমিয়ত নেতারা। তারা অবিলম্বে এই বিল বাতিলের দাবি জানান।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host