1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুঘটনায় নিহত ২

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১৮ সময় দর্শন

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৬০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় তার স্বামী নওদাখাদিমপুর গ্রামের মন্টু সরদার আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের আটমাইল নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে সূত্র জানান,পঞ্চগড় থেকে যশোরগামী বালি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৪৬০২) উক্ত স্থানে স্বামী-স্ত্রীকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু হয় ও স্বামী গুরুতর আহত হয়। পুলিশ ঘটনার স্থান থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে।

অপরদিকে ভেড়ামারায় ডাম্প ট্রাক চাপায় ফিরোজ আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলম উক্ত গ্রামের কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকে ফিরোজ আলম ভেড়ামারা শহর থেকে নিজ বাড়ী বাহাদুরপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ফিরোজ গাড়ী থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং তখনই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভেড়ামারা থানার ভারপপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক এবং চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host