1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় প্রতিবেশীর বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের এমএস কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মৃত ফজল মাতব্বরের ছেলে অটোরিকশা চালক মো. আয়নাল হোসেন (৪৫) ও এম এস কলোনী এলাকার মোছা. ফাতেমা বেগম(৬৫)।

স্থানীয়রা জানান, আয়নাল মাতুব্বর পেশায় একজন রিকশাচালক। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে সে কয়েকদিন ধরে ওই বাড়িতে তার অটোরিকশা চার্জ দিতে আসেন। আজ সন্ধ্যার সময় চার্জ দিতে গিয়ে হঠাৎ করে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকে। এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এদিকে অটোরিকশাচালক আয়নালের সঙ্গে আসা তার ছোট ছেলে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলে তারা এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। ততক্ষণে ঘটনাস্থলেই আয়নাল মাতুব্বরের মৃত্যু হয় এবং ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাকিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনামাত্র আমরা ঘটনাস্থলে এসেছি। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা চলছে।

 

সূত্র : ঢাকা পোস্ট

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host