1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

নেত্রকোণায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬০ সময় দর্শন

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পৃথক তিনস্থানে বজ্রাঘাতে তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার রসুলপুর গ্রামের সমর আলীর ছেলে নিজাম উদ্দিন (২৫), কৃষ্ণপুর গ্রামের রমজান মিয়ার ছেলে কবীর হোসেন (৪০) ও হায়াতপুর গ্রামের মৃত রসিক সরকারের ছেলে রাখাল সরকার (৬০)। এছাড়া আহত হয়েছেন রনু মিয়া।

স্থানীয়দের বরাতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, বিকেল সোয়া ৫টার দিকে রসুলপুর গ্রামে ধনু নদীর পাড়ে বোরো ধান শুকানোর সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে নিজাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এ সময় রুনু মিয়া নামে আরেকজন আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

অপরদিকে, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোড়ল জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের হাওরে কবীর মিয়া ধান কাটতে গেলে বজ্রসহ বৃষ্টির কবলে পড়েন। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।

এছাড়াও নগর ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ওমর চৌধুরী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিকে হায়াতপুর গ্রামের সামনে হাওর থেকে কৃষক রাখাল সরকার গরু আনতে যান। এ সময় সেখানে বৃষ্টি হচ্ছিল। তখন বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান সরকার।

 

সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host