1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

কুকুরকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ভ্যানচালকের

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৩২ সময় দর্শন
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু, চালক পলাতক

পাবনার চাটমোহরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকিবুল ইসলাম (১২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। ভ্যানের সামনে একটি কুকুর এলে দ্রুতগতির ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সাকিবুল।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি একই ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে. সাকিবুল পহেলা বৈশাখের দিন (সোমবার) যাত্রী নিয়ে রেলবাজার এলাকা থেকে শাহপুর লালমিয়ার মোড়ের দিকে যাচ্ছিল। পথে মহরমখালী এলাকায় পৌঁছালে ভ্যানের সামনে একটি কুকুর এলে দ্রুতগতির ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সাকিবুল। যাত্রীরা সামান্য আঘাত পান এবং স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।

সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনায় নিহত ওই কিশোরের মরদেহ তার পরিবার নিয়ে গেছে।

 

সূত্র : সমকাল

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host