1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট

ফেনীতে মার্চ ফর গাজায় স্মরণকালের বৃহত্তম গণজমায়েত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২৭ সময় দর্শন

ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ।

সোমবার জেলার ঐতিহাসিক মিজান ময়দানে এ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ব্যানারে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে।

মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হওয়ার আগেই পুরো ময়দান লোকেলোকারণ্য হয়ে ওঠে। এসময় আশপাশের সড়কেও তিল ধারণের ঠাই ছিল না। এ কর্মসূচিকে ফেনীর মানুষ সর্বকালের সর্ববৃহৎ গণজমায়েত বলে আখ্যা দিয়েছে।

স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে palestine solidarity movement Feni District এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দারুল উলুম ওলামাবাজার মাদ্রাসার মুহতামিম নুরুল ইসলাম আদিব।

ফেনী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া এবং হেফাজতে ইসলাম ফেনী জেলার সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এবং ইসরাইলি ও মার্কিনী পণ্য বর্জনের দাবিতে বক্তব্য রাখেন জায়ামাতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, হেফাজতে ইসলামের ফেনী জেলার সভাপতি মাওলানা আফজালুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম-আহ্বায়ক ইয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী জেলা জায়ামাতের আমির মুফতি আব্দুল হান্নান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, ফেনী জেলা সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, জামায়াতের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, খেলাফতে মজলিসের জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনী জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, ফেনী জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি ইলিয়াস হোসাইন প্রমুখ।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host